বিতর্কিত বাউল শিল্পী আবুল সরকারের জামিন মঞ্জুর

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

ধর্ম অবমাননার অভিযোগে কারাবন্দি বিতর্কিত বাউল শিল্পী আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৬ এপ্রিল ২০২৬) বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। একই সঙ্গে আদালত বাউল আবুল সরকারকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল জারি করেছেন।

গত বছরের ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় ‘খালা পাগলীর মেলা’ উপলক্ষে আয়োজিত একটি পালাগানের আসরে আবুল সরকার ধর্ম অবমাননাকর মন্তব্য করেন। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে ব্যপক উত্তেজনার সৃষ্টি হয়।

এর পরিপ্রেক্ষিতে গত ১৯ নভেম্বর রাতে মাদারীপুরের একটি গানের আসর থেকে মানিকগঞ্জ ডিবি পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে ঘিওর উপজেলার মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে একটি মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *