ঢাকা-১৫ আসনে আমীরে বিজয়ী জামায়াত

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে বড় জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান। ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে বেসরকারিভাবে তিনি ২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো: শফিকুল ইসলাম খানকে পরাজিত করেছেন।

ঢাকা-১৫ আসনের মোট ১২৭টি কেন্দ্রের সবকটির বেসরকারি ফলাফল অনুযায়ী, জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান (দাঁড়িপাল্লা) ৮২,৬৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী (ধানের শীষ) পেয়েছেন ৬১,৯২০ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ভোটার এক লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের চারজন ভোটার রয়েছে।

এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটযুদ্ধ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল সাড়ে ৪টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *