ট্রাম্পের রিলিজিয়াস লিবার্টি কমিশন থেকে পদত্যাগ করলেন সামিরা

আমেরিকা মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর কারণে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নিয়োগপ্রাপ্ত হোয়াইট হাউস রিলিজিয়াস লিবার্টি কমিশনে দায়িত্ব পালন করা একমাত্র মুসলিম নারী পদত্যাগ করেছেন। ট্রাম্প প্রশাসনের ‘অন্যায় ও নৃশংসতার’ কারণে তিনি পদ ছেড়ে দিয়েছেন।

এক বিবৃতিতে সামিরা লিখেছেন, ‘আমার নাম সামিরা মুনশি। আমি হোয়াইট হাউস রিলিজিয়াস লিবার্টি কমিশনের উপদেষ্টা হিসেবে প্রেসিডেন্টের নিয়োগপ্রাপ্ত সদস্য। আজ আমি দেশে ও দেশের বাইরে এই প্রশাসনের অন্যায় ও নৃশংসতার প্রতিবাদে পদত্যাগ করছি।’

এক্সে সামিরা লিখেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের ‘অবৈধ যুদ্ধ’ তাকে গভীরভাবে বিচলিত করেছে। তার দাবি, এই সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের সংবিধান মোতাবেক নয়, কংগ্রেসের যথাযথ অনুমোদন ছাড়াই এটা শুরু করা হয়েছে।

সামিরা মুনশি বলেন, আমি পদত্যাগ করছি, কারণ আমি এই কমিশনের সদস্যদের দ্বারা সংঘটিত অন্যায় সরাসরি দেখেছি, ফলে এর সঙ্গে আর কোনোভাবেই যুক্ত থাকতে চাই না।

সামিরা আরো বলেন, ধর্মীয় স্বাধীনতা রক্ষার আন্তরিক অঙ্গীকারের বদলে কমিশনটি গোপন রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। ফিলিস্তিন নিয়ে মতামতের কারণে অনেক মানুষ সমস্যার মুখে পড়ছেন। উদাহরণ হিসেবে তিনি বলেন, বোলারকে তার ধর্মীয় বিশ্বাসভিত্তিক মত প্রকাশের কারণে সরিয়ে দেয়া হয়েছে।  এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *