আমীরে জামায়াতের সঙ্গে বিভিন্ন দেশের প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎসমূহ অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সফররত এসব উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পৃথকভাবে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন।

প্রতিনিধিদলের সদস্যবৃন্দ নিজ নিজ সরকারের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানকে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান। তাঁরা আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তাঁর নেতৃত্বে বিরোধী দল ঐতিহাসিক ভূমিকা পালন করবে।

যেসব দেশের প্রতিনিধিবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন তাদের মধ্যে ছিলেন— ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে; যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী সীমা মালহোত্রা; ভারতের পররাষ্ট্রবিষয়ক সচিব বিক্রম মিশ্রি; তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচির; পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল চৌধুরী; নেপালের পররাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল বালা নন্দ শর্মা। এ সময় ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম; সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন; এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *