৫১ দফার ইশতেহার বিএনপির

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে কী কী করবে তা তুলে ধরছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজয়ী হলে দলটি যা করতে চায় সে প্রতিশ্রুতিতে ৯টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে ৫১ দফার এ নির্বাচনি ইশতেহার সাজানো হয়েছে।

ঢাকার হোটেল সোনারগাঁওয়ের বলরুমে শুক্রবার বিকাল সাড়ে ৩টায় আনুষ্ঠানিক ভাবে ঘোষণার আয়োজন করা হয় বিএনপির নির্বাচনি ইশতেহার।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করছেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। স্বাগত বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এবারই প্রথম নির্বাচনি ইশতেহার ঘোষণা করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এর আগে পঞ্চম, ষসে সময় তিনিই প্রতিটি নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন। তবে ২০১৮ সালের একাদশ নির্বাচনে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নিলেও সে সময়ে খালেদা জিয়া কারাবন্দি ছিলেন। তখন নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *