৪৮ ঘণ্টা ধরে চলছে শিক্ষার্থীদের আমরণ অনশন! সরকার যেন নির্লিপ্ত! নির্বিকার!

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

দু’দিন ধরে অনশন চলছে! আমরণ অনশন! জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের রায় কার্যকর করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ না করা এবং গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো সংসদে বিল আকারে উপস্থাপনের দাবিতে এই অনশন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের কার্যনির্বাহী সদস্য মো. সাদিক মুনওয়ার মুনেম বুধবার (৮ এপ্রিল ২০২৬) রাজু ভাস্কর্যের পাদদেশে প্রথম অনশন শুরু করেন। পরে এসে যোগ দেন ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুর রহমান। পরের দিন বৃহস্পতিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকবাল হোসেন শাহীন অনশনে অংশ নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী-সহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নেতারা অনশনস্থলে গিয়ে তাদের প্রতি সংহতি জানান।

প্রায় ৪৮ ঘন্টা ধরে অনশন অব্যাহত রয়েছে। অনাহারে শারীরিক অবস্থার অবনতি হলেও তারা দাবি আদায়ে ‘চূড়ান্ত ফয়সালা ছাড়া আমরণ অনশনে দৃঢ় প্রতিজ্ঞ’। অনশনরত ঢাবি শিক্ষার্থী মুনেমের শ্বাসকষ্ট বেড়ে গিয়ে শারীরিক অবস্থার অবনতি হলেও সাড়া মেলেনি রাষ্ট্রীয় দায়িত্বরত কারো। সরকার যেন নির্লিপ্ত, নির্বিকার!

* সাঈদ চৌধুরী সম্পাদক- দৈনিক সময় ও মানব টিভি, চেয়ারম্যান- সংলাপ ফ্রন্ট বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *